× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৪৯ পিএম

নির্বাচনের তপশিল সংশোধন করল ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৪৯ পিএম

নির্বাচন কমিশন ভবন। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশন ভবন। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশোধিত তপশিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুদিন কমানো হয়েছে। আপিলের সময় ৫ থেকে ১১ জানুয়ারি পরিবর্তন করে ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য বাকি আর ১০ দিন সময় রয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেন। ১৮ ডিসেম্বর তপশিলসংক্রান্ত ওই প্রজ্ঞাপনে কিছুটা সংশোধন করে নির্বাচন কমিশন।

এ ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ পরিবর্তন করা হয়েছে। আপিল করার সময় দুই দিন কমিয়ে দেওয়া হয়েছে। দুই দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আপিল নিষ্পত্তির সময়।

Link copied!