× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১০:০৮ পিএম

ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের নতুন ওয়েবসাইট চালু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১০:০৮ পিএম

নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক ভোটারসহ সব নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘ফিউচার বাংলাদেশ ইউ ওয়ান্ট’ নামের এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা নিবন্ধন করে তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত জানাতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা: www.futurebangladeshyouwant.org।

সোমবার (২২ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং নাগরিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তোলা।

বিশেষ করে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করাই ওয়েবসাইটটির প্রধান উদ্দেশ্য।

এই প্ল্যাটফর্মে গণতন্ত্র, সুশাসন, দায়িত্বশীল নাগরিকত্ব এবং নির্বাচনি অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সহজ ও প্রাঞ্জল ভাষায় তথ্য উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে নাগরিক দায়িত্ব, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কেও জানার সুযোগ থাকবে।

নির্বাচন কমিশন ও জাতিসংঘের মতে, একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে সচেতন নাগরিক অংশগ্রহণ অপরিহার্য। সে লক্ষ্যেই এই ওয়েবসাইট নাগরিকদের মধ্যে ইতিবাচক সংলাপ, দায়িত্ববোধ ও ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘ফিউচার বাংলাদেশ ইউ ওয়ান্ট’ একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যা দেশের সব স্তরের নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে।

Link copied!