× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:১৩ পিএম

তিন স্তরের নিরাপত্তায় থাকবেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:১৩ পিএম

তারেক রহমান। ছবি- সংগৃহীত

তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে। নিরাপত্তা পরিকল্পনাটি তিনটি জোনে ভাগ করা হয়েছে—রেড, ইয়েলো এবং হোয়াইট।

সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে তারেক রহমানের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব সভায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিভিন্ন ইউনিট এবং সিএসএফ।

জোনের বিভাজন

রেড জোন: বিশেষ সিকিউরিটি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

ইয়েলো জোন: আলাদা কার্ডধারীরা প্রবেশ করতে পারবেন।

হোয়াইট জোন: সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এলাকা।

সূত্র জানায়, তারেক রহমানের আগমনের দিন প্রায় ২ হাজার পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকতে পারেন। তবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সরাসরি নিরাপত্তা দিচ্ছে না।

ডিএমপি অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানিয়েছেন, প্রকাশ্য এবং গোপনে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পোশাকধারী পুলিশ ছাড়াও গোয়েন্দা নজরদারি চলবে। তিনি বলেন, নিরাপত্তা পরিকল্পনায় বিমানবন্দর, এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান পর্যন্ত রাস্তা এবং তারেক রহমানের বাসভবন অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গুলশানে তারেক রহমান ও খালেদা জিয়ার বাসভবন দেওয়ালঘেঁষা হওয়ায় এ দুটি বাসা ও তারেক রহমানের অফিসকে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনায় রাখা হয়েছে। রুটজুড়ে পুলিশি নজরদারি জোরদার করা হবে।

গুলশান, বনানী ও বারিধারা এলাকায় সাধারণত ৯টি চেকপোস্ট থাকে, যেখানে ১৫০-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তারেক রহমানের আগমনের কারণে চেকপোস্ট ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম জানিয়েছেন, বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করছে, চূড়ান্ত নির্দেশনা এখনও জারি হয়নি। তবে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে।

Link copied!