× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:২৭ এএম

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকার পথে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:২৭ এএম

ফ্লাইট বিজি-২০২ ফ্লাইটে বসে সেলফি তুলেছেন জাইমা রহমান।  ছবি : সংগৃহীত

ফ্লাইট বিজি-২০২ ফ্লাইটে বসে সেলফি তুলেছেন জাইমা রহমান। ছবি : সংগৃহীত

১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

জানা গেছে, তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বাংলাদেশ সময় রাত ৮টার পর পরিবারের সদস্যদের নিয়ে তিনি লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং রাত সোয়া ১০টার দিকে সেখানে পৌঁছান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ফ্লাইটটি লন্ডন হিথরো–সিলেট–ঢাকা রুটে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। তারেক রহমানের জন্য এ ফ্লাইটে এ-১ নম্বর আসন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তারেক রহমানের আগমন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর ও পূর্বাচল এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলে যাবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

এদিকে দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে স্মরণকালের বড় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির আশা, এ কর্মসূচিতে ঢাকায় কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!