× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:১৩ পিএম

বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:১৩ পিএম

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই সমঝোতা স্বাক্ষর করা হয়।  ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই সমঝোতা স্বাক্ষর করা হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে থাইল্যান্ডে কর্মী নিয়োগের লক্ষ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই সমঝোতা স্বাক্ষর করা হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করতে পারব।

তিনি বলেন, দেশটির শ্রমিক ঘাটতি মেটাতে বাংলাদেশের অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই কর্তৃপক্ষকে আশ্বাস দেন যে, বাংলাদেশের পক্ষ থেকে কর্মী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিতভাবে পাঠানো হবে। পাশাপাশি তিনি শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যক্রম এবং প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য থাই কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন সহকর্মীদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক এগিয়ে নেওয়ার দায়িত্ব দেন এবং দেশটিতে বর্তমান শ্রমিক ঘাটতি সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সঙ্গে পূর্ববর্তী আলোচনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

তিনি জানান, বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য প্রধান গন্তব্য দেশগুলোর সর্বোত্তম অভিজ্ঞতা অনুসরণ করে থাইল্যান্ডে কর্মী পাঠানোর জন্য প্রস্তুত।

এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে কর্মী পাঠানোর নতুন পথ খুলে গেছে, যা দুই দেশের অর্থনীতি ও শ্রম বাজারের জন্য সহায়ক হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!