ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সভায় যোগ দিয়েছেন যারা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৫৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে দেশের শীর্ষ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টারা অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে অংশ নিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মো. গোলাম রসূল, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল ওসমান সরওয়ার এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

এ ছাড়া কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনএসআই পরিচালক (ঢাকা উইং) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল জলিল, ডিজিএফআই পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ, সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মনজুর, বাংলাদেশ নৌবাহিনীর কমোডর শামস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বৈঠকে অংশ নিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।