× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৫৩ এএম

শোকবইয়ে স্বাক্ষর করেছেন চার উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৫৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে শোকবইয়ে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা।

শোকবইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তারা রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

একই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও শোক প্রকাশ ও শোকবইয়ে স্বাক্ষর করেছেন। চেয়ারপারসনের অফিসে শোকবইটি ৩০ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা ছিল এবং ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষরের ব্যবস্থা থাকবে।

এর আগে খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

রূপালী বাংলাদেশ

Link copied!