× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩৫ এএম

মেট্রোরেলে জানাজায় পৌঁছাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩৫ এএম

মেট্রোরেলে বিএনপি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

মেট্রোরেলে বিএনপি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বিএনপি নেতাকর্মীরা যানজট এড়িয়ে দ্রুত পৌঁছানোর জন্য মেট্রোরেলকে প্রধান মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন।

চট্টগ্রাম থেকে আসা বিএনপির নেতাকর্মীরা বলেন, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে মেট্রোরেলে করে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি। তারা আরও বলেন, ট্রেনে করে কমলাপুরে নেমেছি, এরপর মেট্রোরেল ধরেছি। অনেক নেতাকর্মী আগেই সেখানে পৌঁছে গেছেন।

খুলনা থেকে আসা নেতাকর্মীরা বলেন, লোকাল বাস বা সিএনজি হলে ভিআইপি মুভমেন্ট ও রাস্তার বন্ধের কারণে দেরি হতো। মেট্রোরেল দ্রুত পৌঁছাতে সাহায্য করেছে।

সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসা বিএনপিকর্মীরা বলেন, বাসে এলে দেরি হওয়ার আশঙ্কা ছিল। তাই ট্রেনে করে কমলাপুরে নেমেছি। আমাদের জেলা থেকে অনেকেই জানাজাস্থলে পৌঁছে গেছেন। দেশবাসীর কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

এ ছাড়া অনেক নেতাকর্মী লোকাল বাস, মোটরসাইকেল বা ব্যাটারিচালিত রিকশাতেও জানাজাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। সবার লক্ষ্য দুপুর ২টার আগে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানো।

খালেদা জিয়া দীর্ঘদিন নানা অসুখে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!