× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:০০ পিএম

খালেদা জিয়ার জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই লাখো মানুষ সমবেত হয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও নেতাকর্মীসহ সকাল ১১টার দিকে জানাজাস্থলে পৌঁছান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার গেট সকাল সোয়া ১০টার পর জনতার জন্য খোলা হয়। দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত শোকার্ত মানুষরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।

নরসিংদীর আমির হোসেন বলেন, নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে এসেছি।

নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আবার কি কখনো জন্মাবে, জানি না। তাই শেষ বিদায় জানাতে এসেছি।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং ৩০ ডিসেম্বর ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

রূপালী বাংলাদেশ

Link copied!