ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এ বছর সবচেয়ে বেশি খাদ্যশস্যের মজুত আছে : খাদ্য উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:০৯ পিএম
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

গত ছয় বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি খাদ্যশস্য মজুত আছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।

তিনি বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যায়, সেখান থেকেই সরকার আমদানি করে। 

আলী ইমাম মজুমদার জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৪২০ টনে। গত ছয় বছরের মধ্যে এবারই খাদ্যশস্যের মজুত সবচেয়ে বেশি।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, চলতি আমন সংগ্রহ অভিযান এখনো চলমান। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছে। ফলে দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে।

তিনি জানান, সরকারের সব খাদ্য বিতরণ কর্মসূচি নিয়মিত ও সচল রয়েছে। ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।