× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:৫৮ পিএম

‘একাত্তরে যারা জামায়াতে ছিল তারা এখন জামায়াতে নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:৫৮ পিএম

কর্নেল (অব.) অলি আহমদ

কর্নেল (অব.) অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘অনেকে বলে, ওমুকে সরকার করবে, ওমুকে সরকার পরিচালনা করবে। আমি বলব, যারা আছেন, আমি বাদে আর কারো সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই। আমি জিয়াউর রহমানের সাথে প্রায় ৫ বছর সরকার পরিচালনা করেছি। অনভিজ্ঞদের ভোট দেবেন না।’

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনবিষয়ক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘একাত্তরে যারা জামায়াতে ছিল তারা এখন জামায়াতে নেই। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে এলডিপি জামায়াতে যোগ দিয়েছে। এলডিপি জামায়াতে যোগ দেয়নি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। মূলত ১২ দলের নির্বাচনি জোট হয়েছে। এ জোটে এলডিপি যোগ দিয়েছে।’

অলি আহমদ বলেন, ‘আমরা চাঁদাবাজি করিনি, বাজার ইজারা নিইনি, কারো হক মেরে দেইনি। মাস্তান ও চাঁদাবাজদের সঙ্গে আমরা যাব না, কাজ করব না। আমরা জোট থেকে সিট পাব। তবে ৩টি নয়, ৬টিও নয়– বেশি। সময় হলে জানবেন।’

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে মোদি-অমিত শাহর দালালি করব না। যারা মোদি, অমিত শাহ, রাজনাথের দালালি করছে তাদের বিষয়ে সতর্ক থাকুন। এরা দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। মাস্তান, চাঁদাবাজ ও ভারতের দালালদের ভোট দিলে দেশ গঠন করা যাবে না। মোদি ও ভারতের দালালদের চিহ্নিত করুন। নির্বাচনে ওদের পাশে দাঁড়াবেন না। যারা এইট পাস করেনি তাদের ভোট দেওয়া যাবে না।’

অলি আহমদ আরও বলেন, ‘আমরা সরকার গঠন করলে দেশে আন্তর্জাতিক মানের অনেক হাসপাতাল করব, যাতে মানুষকে হাসপাতালের বারান্দায় শুয়ে থাকতে না হয়। সরকারে গেলে এলডিপি কোনো দুর্নীতি করবে না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেবে না।’

রূপালী বাংলাদেশ

Link copied!