× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের সার্বিক কল্যাণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে ট্রান্সপোর্ট সার্ভিস সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন,

সারা বাংলাদেশে বিস্তৃত আনসার-ভিডিপির সাংগঠনিক কাঠামোকে কার্যকর ও টেকসই করতে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবহন ব্যবস্থা শুধু একটি সেবা নয়; এটি প্রায় ৬০ লাখ সদস্যের দীর্ঘমেয়াদি ও স্থায়ী কল্যাণমূলক উদ্যোগের অংশ।

মহাপরিচালক আরও উল্লেখ করেন, ট্রান্সপোর্ট সার্ভিস থেকে প্রাপ্ত আয় বাহিনীর সদস্যদের কল্যাণে ব্যবহৃত হবে এবং ধাপে ধাপে সকল সদস্যের জন্য সম্প্রসারিত করা হবে। তিনি বলেন, পরিকল্পিত ও পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে একটি সুসংগঠিত কল্যাণ কাঠামো তৈরি করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের সদস্যদেরও উপকৃত করবে।

তিনি বলেন, পরিবহন ব্যবস্থা শুধুমাত্র অভ্যন্তরীণ প্রয়োজনে সীমাবদ্ধ থাকবে না। বাহিনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাপ্লাই চেইনে সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে জনশক্তিকে জনগণের সেবায় আরও কার্যকরভাবে নিয়োজিত করা সম্ভব হবে।

মহাপরিচালক জানান, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এই পরিবহন ব্যবস্থার ব্যবহার হবে। প্রাথমিক পর্যায়ে চারটি ডিভিশনের সঙ্গে আরও দুটি ডিভিশন যুক্ত করা হয়েছে। পরবর্তীতে দেশের সকল ডিভিশন ও জেলা এই ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় আসবে।

আনসার-ভিডিপি সদর সূত্রে জানা যায়, বৈধ পরিচয়পত্রধারী কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও তাদের পরিবারবর্গের ছুটি, বদলি, ব্যাটালিয়ন গমনাগমন, রেশন ও রশদ পরিবহনসহ জরুরি দাপ্তরিক কাজে পরিবহন সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

গত ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দে স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন করেন এবং ৬টি বাস, ১৪টি কাভার্ড ভ্যান, ৯টি ট্রুপস ক্যারিয়ার ও ২টি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। আজ ৭ জানুয়ারি আরও ২টি বাস, ২টি এসি কোস্টার ও ১১টি ১.৫ টন ট্রুপস ক্যারিয়ার সংযুক্ত করা হয়েছে।

আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় এই সম্প্রসারণ সদস্যদের কল্যাণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অপারেশনাল কার্যকারিতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পিত বাস্তবায়ন ও সদস্যকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এটি বাহিনীকে আরও সুসংগঠিত, আত্মনির্ভরশীল ও টেকসই গণপ্রতিরক্ষা শক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন পদবীর কর্মকর্তা- কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ।

Link copied!