× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৩২ এএম

মঞ্জুরুল-হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে পাল্টাপাল্টি আবেদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৩২ এএম

হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত

হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আবেদন জমা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে উভয় আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই দুই পক্ষ তাদের আপিল আবেদন দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ এসব আবেদনের শুনানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসনের পাশাপাশি দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও মনোনয়ন নিয়ে আপত্তি তোলা হচ্ছে।

প্রসঙ্গত, মনোনয়নসংক্রান্ত আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এসব শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

রূপালী বাংলাদেশ

Link copied!