× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:০৯ পিএম

শবে বরাত কবে জানা যাবে সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র শবে বরাত কবে তা জানা যাবে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। এজন্য সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

সোমবার শাবান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবে বরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সে ক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!