× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:১৩ পিএম

আরটিভির শামীম চৌধুরী পেলেন গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:১৩ পিএম

গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ছবি- রূপালী বাংলাদেশ

গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ছবি- রূপালী বাংলাদেশ

গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন বেসরকারি টেলিভিশন আরটিভির সিনিয়র রিপোর্টার শামীম চৌধুরী। প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আরটিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের জন্য তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সিপিএল প্রেজেন্ট গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শামীম চৌধুরীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

অনুষ্ঠানে আইকনিক লিডারশিপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে।

একই সঙ্গে অনুষ্ঠানে দেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশবরেণ্য সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়ক শাকিল খানসহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্যসচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।

রূপালী বাংলাদেশ

Link copied!