× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:২৬ পিএম

দুই কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:২৬ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা এবং জীবিকা নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের (জন্য) দুইটা ব্যাপার হয়েছে। হাদির পরিবারকে ফ্ল্যাট বা বাড়ির জন্য ১ কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেওয়া হবে। আর এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে। সেটা তার (পরিবারের) জীবন ও জীবিকা নির্বাহের জন্য।

জানা গেছে, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেয়া হচ্ছে। অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটে শহিদের স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শহিদের স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

এদিকে গেল ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!