× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩৫ এএম

সংসদ নির্বাচনে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১, সর্বাধিক গাজীপুর-২ আসনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা সবচেয়ে কম ঝালকাঠি-১ এবং সবচেয়ে বেশি গাজীপুর-২ আসনে রয়েছে। 

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ১২০ জন।

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার সংখ্যা ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছেন গাজীপুর-২ আসনে, যেখানে ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এই তথ্যের মাধ্যমে নির্বাচনের আগে ভোটারদের সঠিক প্রস্তুতি নিতে পারবে বলে ইসি আশা প্রকাশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!