× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

পানি নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‎চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তিতে এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছে। সদর থানার ওসি নূরে আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সাথে পার্শ্ববর্তী নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথাকাটাকাটির একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি নূরে আলম।

আড়াইশ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাথায় আঘাত পাওয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!