× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:০২ পিএম

দেশের অর্থনীতি এখন সন্তোষজনক অবস্থানে আছে : অর্থ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:০২ পিএম

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

দেশের অর্থনীতি এখন ‘সন্তোষজনক অবস্থানে’ আছে এবং পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেলের জন্য অর্থের জোগান করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। তবে পে স্কেল বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। 

তিনি বলেন, আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। 

এস আলম গ্রুপের অর্থপাচারসংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে একটি সালিশি মামলা হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। এ বিষয়ে আইনি লড়াই পরিচালনার জন্য একটি ব্রিটিশ আইন সংস্থার সঙ্গে চুক্তি হচ্ছে।

তিনি বলেন, ‘আমি নিজেসহ সরকারের অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি।’ 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সব বিষয় দেখতে পায় না মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, ‘তাদের বদনাম করছি না, তবে মৌলিক বিষয়গুলো খতিয়ে দেখলে অনেক কিছুই পরিষ্কার হবে।’

এই সরকারের মেয়াদের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই অংশে কার্যকরভাবে ভাগ করা হবে বলে জানান তিনি।

বিদ্যুতের ট্যারিফ ‘রেশনালাইজেশন’ বা যৌক্তিকীকরণের কাজ চলছে এবং এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না বলেও আশ্বস্ত করেন সালেহউদ্দিন আহমেদ।

রূপালী বাংলাদেশ

Link copied!