আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় ২০২৫–এর অধিকতর সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর অধিকতর সংশোধন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধিকতর সংশোধনগুলো হলো- ভোটার স্লিপ ১২ (বারো) সেন্টিমিটার × ৮ (আট) সেন্টিমিটার আকারের অধিক হতে পারবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি এলাকার একক জনসভায় প্রয়োজনীয়সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন