× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০১ পিএম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আনসার-ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) দেশের প্রতিটি অঞ্চলে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, যিনি দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক বলেন, মৌলিক প্রশিক্ষণের আলোকে ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার মূল ভিত্তি।

তিনি বলেন, দায়িত্ব পালনকারী সদস্যদের মধ্যে পারস্পরিক সংযোগ ও ঐক্য সুদৃঢ়করণ, সম্মিলিত শক্তির কার্যকর প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে যেকোনো ধরনের অনিয়ম ও আগ্রাসন প্রতিহত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করার সময় ব্যক্তিগত সরঞ্জামাদির সুরক্ষা, নির্ধারিত পোশাক-পরিচ্ছদ, খাদ্য ব্যবস্থাপনা ও শৃঙ্খলাবোধ বজায় রাখার ওপরও জোর দেন।

মহাপরিচালক বলেন, ‘জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে সম্মিলিত প্রস্তুতি, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের সম্মিলিত শক্তিই যেকোনো অনিয়ম ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘অপশক্তির প্রভাবমুক্ত রেখে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া শুধু দায়িত্ব নয়—এটি একটি রাষ্ট্রীয় ও পবিত্র আমানত। দেশের প্রতি দায়বদ্ধতা, জনগণের আস্থা এবং জন্মভূমির ভালোবাসা নিয়েই আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে।’

১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছে। মহাপরিচালকের মতে, বাহিনীর ধারাবাহিক প্রস্তুতিমূলক সমাবেশগুলো কেবল সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সতর্কতা জোরদার করছে না, বরং দেশের নির্বাচন ব্যবস্থার শক্তিশালী, পেশাদার এবং গণতন্ত্রবান্ধব ভিত্তি তৈরি করছে।

সমাবেশ শেষে মহাপরিচালক দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, ‘আমরা অতীতের মতোই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অটল থাকব এবং এই দায়িত্ব পালনকে রাষ্ট্রীয় আমানতের মর্যাদা দিয়ে সম্পন্ন করব।’

সমাবেশটি একই সময়ে রাজশাহী, নওগাঁ ও ময়মনসিংহ জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যাতে দূরবর্তী জেলার দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরাও মহাপরিচালকের নির্দেশনা গ্রহণ করতে পারেন। এই সমন্বিত আয়োজন সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং দলবদ্ধভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় সৃষ্টি করেছে।

Link copied!