× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৯ পিএম

‘দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে উপদেষ্টাদের সম্পদের হিসাব’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৯ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকা উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান।

জানা গেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপদেষ্টাদের সম্পদ জমা দেওয়ার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘আমি যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের বিবরণী দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে। আমি আবারও বলছি, আপনারা হিসাব পাবেন।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে সরকারে থাকা সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিময় বক্তব্যের জেরেই বিষয়টি আরও জোরালো হয়েছে। কারণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু এখনো উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়নি।

Link copied!