× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:০৮ পিএম

ভোটার স্লিপ নিয়ে ইসির নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:০৮ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচনকে স্মরণীয় ও সহজ করতে ভোটারদের জন্য নতুন কিছু পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনের ভোটার স্লিপে এবার প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

সানাউল্লাহ বলেন, ‘আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকতো না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।’

এ সময় তিনি জানান, নির্বাচনি উপকরণ বিতরণ শুরু হবে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে। সকাল থেকেই বিতরণ কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন।

কমিশনার সানাউল্লাহ আরও বলেন, নির্বাচনী কার্যক্রম ও প্রস্তুতি সম্পর্কে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামীকাল (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রিফ করা হবে। নির্বাচনের ফলাফলও স্বাভাবিক নিয়মে ঘোষণা করা হবে; প্রাথমিক ফল ভোটকেন্দ্র থেকে এবং চূড়ান্ত ফল নির্বাচন কমিশন ভবন থেকেও প্রকাশিত হবে।

Link copied!