× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:০৭ এএম

শিক্ষা উপদেষ্টার সম্পদ বেড়েছে অর্ধকোটির বেশি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:০৭ এএম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।  ছবি : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সম্পদের পরিমাণ অর্ধকোটির বেশি বেড়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত উপদেষ্টাদের সম্পদের বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই সম্পদের বিবরণী প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ খ্রিষ্টাব্দের ৩০ জুন পর্যন্ত শিক্ষা উপদেষ্টার মোট পরিসম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৪২২ টাকা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০২৫ খ্রিষ্টাব্দের ৫ মার্চ। এর আগে ২০২৪ খ্রিষ্টাব্দের ৩০ জুনে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৭ কোটি ২ লাখ ১ হাজার ১৬৮ টাকা। সে হিসেবে উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তার সম্পদ বেড়েছে ৫৫ লাখ ৪২ হাজার ২৫৪ টাকা।

সম্পদ বিবরণীতে দেখা যায়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৩০ জুন পর্যন্ত অধ্যাপক আবরারের আর্থিক সম্পদের পরিমাণ ছিল ৪ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৮৫৮ টাকা। ২০২৫ খ্রিষ্টাব্দের ৩০ জুন পর্যন্ত এই আর্থিক সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ১১২ টাকায়। এ সময়ে তার নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৩১০ টাকা।

অন্যদিকে, শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ খ্রিষ্টাব্দের ৩০ জুন পর্যন্ত তার মোট দায় ছিল ৯ লাখ ৫০ হাজার ১৮৭ টাকা। ২০২৫ খ্রিষ্টাব্দের ৩০ জুনে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৮৭ টাকায়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!