ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফুট মনিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যানবাহনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার আওতামুক্ত থাকবে ডাক বিভাগের যানবাহন। পোস্টাল ব্যালট পরিবহনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’-এ ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে।


