× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৩৭ পিএম

ইসির ওয়েবসাইটে ক্ষণগণনায় দেখাল রাত ১২টা থেকে ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৩৭ পিএম

ইসির ওয়েবসাইট। ছবি : সংগৃহীত

ইসির ওয়েবসাইট। ছবি : সংগৃহীত

রাত পোহালেই শুরু হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সে হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার পরবর্তী সময় থেকে ভোটগ্রহণ শুরু হতে বাকি ছিল প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট। তবে একই সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে কাউন্টডাউনে দেখানো হচ্ছিল, ভোটগ্রহণ শুরু হতে বাকি রয়েছে মাত্র ২ ঘণ্টা ৫ মিনিট।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ধারণা করেন, ওয়েবসাইটে হয়তো রাত ১২ তারিখ শুরু অর্থাৎ রাত ১২টা পর্যন্ত সময় গণনা ধরা হয়েছে। সে ক্ষেত্রে কাউন্টডাউনটি সঠিক হতে পারে বলে মন্তব্য করেন কেউ কেউ।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পর রাত ১০টা ২০ মিনিটের দিকে ইসির ওয়েবসাইটে পরিবর্তন দেখা যায়। তখন সেখানে ভোটগ্রহণ শুরু হতে বাকি সময় দেখানো হয় ৯ ঘণ্টা ১২ মিনিট—আগামীকাল সকাল সাড়ে ৭টা ধরে।

পরের ছবি

কেন এই বিভ্রাট ঘটেছিল, এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, সারা দেশে আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

Link copied!