ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোট দেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ভিড়। উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
আই আসনে মোট প্রার্থী ৯ জন। তারা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আশরাফ উদ্দীন, স্বতন্ত্র (কলার ছড়ি) এস এন তরুন দে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তৈমুর রেজা মো. শাহজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেছার আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবীব, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাঈন উদ্দিন, স্বতন্ত্র (হাঁস) রুমিন ফারহানা ও আমজনতার দলের শরিফা আক্তার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন