× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৫৫ পিএম

দায়িত্ব ছাড়ার পর কী করবেন উপদেষ্টারা?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অবশেষে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

দীর্ঘ দেড় বছরের গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কোন পথে পা বাড়াচ্ছেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। 

বর্তমানে ২১ জন উপদেষ্টা, উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী ও দূত এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী মিলিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করছেন অনেকেই। 

চেনা পেশায় ফিরছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দীর্ঘদিনের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি নিশ্চিত করেছেন যে, ড. ইউনূস সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।

অধ্যাপনায় ফিরছেন আসিফ নজরুল ও সালেহউদ্দিন আহমেদ

আইন উপদেষ্টা আসিফ নজরুল অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছেন তার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যাওয়ার। শিক্ষকতা ও গবেষণায় ডুব দেওয়াই তার মূল লক্ষ্য। 

অন্যদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন। তবে যোগ দেওয়ার আগে তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছেন।

লেখালেখি ও গবেষণায় সময় দেবেন যারা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নতুন সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর কিছুদিন বিশ্রাম নিয়ে লেখালেখিতে মনোযোগ দেবেন। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ফিরবেন তার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের কাজে।

ব্যতিক্রমী পরিকল্পনা বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের। সরকারি গাড়ি ফেরত দিয়ে ব্যক্তিগত গাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। আসছে পবিত্র রমজান মাস ইবাদত-বন্দেগিতে কাটানোর পর লেখালেখি ও বই পড়ার জগতে ফিরে যাবেন এই উপদেষ্টা।

মাঠপর্যায়ে ফিরছেন রিজওয়ানা ও শারমীন মুরশিদ

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষে ফিরে যাবেন তার নিজের প্রতিষ্ঠান—বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কাজে।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন। এরপর তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতামূলক বই লিখবেন। পাশাপাশি 'ব্রতী' ও মানবাধিকার বিষয়ে কাজ করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত নারীদের নিয়ে বিশেষ কাজ করার ইচ্ছা রয়েছে তার।

রূপালী বাংলাদেশ

Link copied!