× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:০২ পিএম

মির্জা আব্বাসের শপথ স্থগিতের আবেদন নাসীরুদ্দীনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:০২ পিএম

মির্জা আব্বাস ও নাসীরউদ্দিন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

মির্জা আব্বাস ও নাসীরউদ্দিন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফল বাতিল ও ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি, এই আসনে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখারও অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দায়ের করা এই আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনের দিন ব্যাপক কারচুপি, অনিয়ম এবং প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন। ১১ দফার ওই আবেদনে ১২টি কেন্দ্রের ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরে দাবি করা হয়, ‘মির্জা আব্বাস, তাঁর পরিবার এবং দলের নেতাকর্মীরা ভোট রিগিং, ফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়মের আশ্রয় নিয়েছেন।’

আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার কর্মীবাহিনী কর্তৃক অনিয়মের আশ্রয় নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রিসাইডিং ও রিটার্নিং অফিসাররা নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়েছেন। ফলে আমাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। এ ছাড়া পোস্টাল ভোটে মির্জা আব্বাস পেয়েছেন ২৮১৪ ভোট এবং নাসীরুদ্দীন পেয়েছেন ২৫৫৫ ভোট।

রূপালী বাংলাদেশ

Link copied!