পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ দাবিতে প্রচারিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকেও একটি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, আইজিপির পদত্যাগ-সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দাবি করেন, সেদিন একটি অভ্যন্তরীণ বৈঠকে আইজিপি পদত্যাগের ‘ইচ্ছা প্রকাশ’ করেছিলেন। বৈঠকে আইজিপি বলেছেন, ‘আমি আর থাকব না। থাকতে ইচ্ছা করছে না, চলে যাব।’
এর আগে, আইজিপি বাহারুল আলম তার পদত্যাগের গুঞ্জন সরাসরি নাকচ করে দেন। তিনি জানিয়েছেন, তার পদত্যাগের খবর সঠিক নয় এবং এ বিষয়ে যে আলোচনা চলছে তা ভিত্তিহীন। তিনি বলেন, ‘নো, এমন কিছু হয়নি। বিষয়টি ঠিক নয়।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন