× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:৫৯ এএম

সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:৫৯ এএম

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সাধারণত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এবারের নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রাখা হয়। এ ছাড়া আরও দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ওই আসনগুলোর সদস্যরা শপথ নিতে পারেননি।

ফলে সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শপথ গ্রহণের পর নতুন সংসদের অধিবেশন আহ্বান এবং সরকার গঠনের পরবর্তী সাংবিধানিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!