× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৫ পিএম

আবার মন্ত্রিসভায় ফিরছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৫ পিএম

এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

মিলন এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাজীবনে তিনি শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভ. ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করে ১৯৮২ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রের ব্রুকলিন কলেজ এবং বোরো অব ম্যানহাটান কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওষুধ শিল্পে রসায়নবিদ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮ সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা’।

রাজনৈতিক ক্যারিয়ারে মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন, যেখানে তিনি আওয়ামী লীগের প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে পরাজিত করেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!