× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৭ পিএম

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ডাক পেয়েছেন ড. আব্দুল মঈন খান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে তাকে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ড. আব্দুল মঈন খান এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে নতুন মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!