× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:৩৭ পিএম

দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যউভয় পদেই শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এনসিপির নির্বাচিত ছয়জনকে সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ গ্রহণ করেন।

এর আগে দলীয় সূত্র জানিয়েছিল, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়টি স্পষ্ট না হওয়ায় এনসিপির নির্বাচিত সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কারণে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

একই কারণে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শপথ গ্রহণ নিয়ে দ্বিধার কথা জানানো হয়। তবে পরে দলটি সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে।

এনসিপির সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদের সাংবিধানিক কার্যক্রমে দলটির আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!