× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৩৭ পিএম

কবে থেকে রোজা শুরু জানাল ইসলামিক ফাউন্ডেশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। এদিন রাজধানীর বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৬টায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে তা জানাতে কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বুধবার রাতে তারাবির নামাজ আদায় করে শেষ রাতে সেহরি খেয়ে প্রথম রোজা রাখা হবে।

আর যদি বুধবার চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে। তখন বৃহস্পতিবার রাতে প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে সেহরি খেয়ে শুক্রবার প্রথম রোজা রাখা হবে।

Link copied!