ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৪৭ পিএম
জাতীয় প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।