× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৪২ এএম

বইমেলা থেকে সরে দাঁড়াল প্রকাশক ঐক্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৪২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা এবং চরম সময়স্বল্পতার অভিযোগ তুলে অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৃজনশীল প্রকাশকদের বৃহত্তম প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সঙ্গে বৈঠকের পর নবনির্বাচিত সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে মেলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রকাশক ঐক্য। ওই বৈঠকে বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে মৌখিকভাবে সমঝোতা হয় যে, এবারের মেলায় সব ধরনের প্যাভিলিয়ন বাতিল করে সবার জন্য সমান ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হবে। তবে বৈঠক-পরবর্তী বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো উল্লেখ ছিল না।

প্রকাশক ঐক্যের ভাষ্য, তাদের মূল দাবি ছিল প্যাভিলিয়ন বাতিল করা। কারণ, মেলা শুরুর মাত্র চার দিন আগে প্যাভিলিয়ন নির্মাণ বাস্তবসম্মত নয়। তাদের অভিযোগ, আন্দোলনের সময় অনেক অপ্রধান প্রকাশক অস্বচ্ছ প্রক্রিয়ায় প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে নির্মাণকাজ এগিয়ে নিয়েছেন। এতে মূলধারার সৃজনশীল প্রকাশকদের জন্য ছোট স্টল নিয়ে মেলায় অংশ নেওয়া অমর্যাদাকর হবে বলে তারা মনে করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডিজি তাদের দাবি ন্যায্য বলে স্বীকার করলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে সংস্কৃতি সচিব ফোন করে জানান, প্যাভিলিয়ন বাতিল করা সম্ভব নয়; প্যাভিলিয়ন রেখেই মেলায় অংশ নিতে হবে। এ অনিশ্চয়তার কারণে এখনো স্টল নম্বর বরাদ্দের লটারি সম্পন্ন করা যায়নি।

উদ্বোধনের মাত্র তিন দিন আগে খালি মাঠে স্টল নির্মাণ, বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা কারিগরি দিক থেকে অসম্ভব হয়ে পড়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

এ অবস্থায় বাধ্য হয়ে ২০২৬ সালের অমর একুশে বইমেলা থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রকাশক ঐক্য। তবে তারা বলেছে, এ সিদ্ধান্ত সরকারবিরোধী নয়; বরং বইমেলার সার্বিক সাফল্যই তারা কামনা করে।

আগামী ২৫ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করবেন বলে নির্ধারিত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশক ঐক্যের পক্ষে মেছবাহউদ্দীন আহমদ (আহমদ পাবলিশিং হাউজ), এ. কে. নাসির আহমেদ (কাকলী), মনিরুল হক (অনন্যা), মাজহারুল ইসলাম (অন্যপ্রকাশ), সৈয়দ জাকির হোসাইন (অ্যাডর্ন), জসীম উদ্দিন (কথাপ্রকাশ), মোহাম্মদ নাজিম উদ্দিন (বাতিঘর), মো. মোবারক হোসেন (প্রথমা), মো. গফুর হোসেন (রিদম), ইকবাল হোসেন সানু (লাবনী), দীপঙ্কর দাশ (বাতিঘর), কামরুল হাসান শায়ক (পাঞ্জেরি), মো. জহির দীপ্তি (ইতি প্রকাশন), মাহরুখ মহিউদ্দীন (ইউপিএল) ও মাহাবুব রহমান (আদর্শ) সই করেন। উল্লেখ্য, জহির দীপ্তি, মাহরুখ মহিউদ্দীন ও মাহাবুব রহমান এ বছর অমর একুশে বইমেলা কমিটির সদস্য।

রূপালী বাংলাদেশ

Link copied!