অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
এদিকে রোববার (২২ ফেব্রুয়ারি) ড. এহছানুল হক মিলনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ৯৫ বছর বয়সী মন্ত্রীর মা মাহমুদা খাতুনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমকে এ তথ্য মন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে শিক্ষামন্ত্রীর মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন