× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪৯ পিএম

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি পাবেন যেভাবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪৯ পিএম

টানা ১০ দিনের ছুটি পাবেন যেভাবে। ছবি : সংগৃহীত

টানা ১০ দিনের ছুটি পাবেন যেভাবে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরের জন্য মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদ উদযাপিত হতে পারে।

সরকারি ছুটি অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। এর মধ্যবর্তী দুই দিন ২৪ ও ২৫ মার্চ সাধারণ কর্মদিবস হলেও নৈমিত্তিক ছুটি নিলে ১৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবেকদরের ছুটি থাকবে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ১৮ মার্চ (বুধবার) সাধারণ কর্মদিবস। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ঈদ ছুটি থাকবে। ২৪ ও ২৫ মার্চ সাধারণ কর্মদিবস হলেও নৈমিত্তিক ছুটি নিলে তা ছুটির সঙ্গে যুক্ত করা যাবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হবে।

বেসরকারি খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্পে সাধারণত তিন থেকে চার দিনের ঈদ ছুটি দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে ওভারটাইম সমন্বয় বা বিশেষ ব্যবস্থায় ছুটি কিছুটা বাড়ানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!