× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫৮ পিএম

ইসিতে বড় রদবদল, ১১২ কর্মকর্তা বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫৮ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেশের নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসি জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বদলির নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, এই কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করা হয়, তবে ওই দিন অপরাহ্ণে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সবচেয়ে বড় রদবদল। দেশের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ ভবিষ্যতে আরও বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকায় মাঠ প্রশাসনের কার্যক্রম আরও সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সোমবার ইসি সচিবালয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এই সাক্ষাতে ইইউ রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসি তাদের সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

Link copied!