× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৫৭ এএম

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আসছে নবম পে-স্কেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৫৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল কখন বাস্তবায়ন হবে তা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। এ সময় তিনি বলেন, পে-স্কেল বাস্তবায়ন করা হবে, তবে এতে কিছুটা সময় লাগবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। 

সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম. এ. হান্নানসহ কয়েকজন নেতা।

বৈঠক শেষে এম. এ. হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন। 

তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা যায়, পে-স্কেলের দাবিতে অতীতে চলা আন্দোলনে প্রতিমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গও আলোচনায় ওঠে। জবাবে তিনি বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান।

প্রসঙ্গত, নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে-কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১ জানুয়ারি সুপারিশ জমা দেয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা দ্রুত সুপারিশ বাস্তবায়ন ও নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!