× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:১১ পিএম

কে হচ্ছেন ডিএমপি কমিশনার, আলোচনায় যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:১১ পিএম

কমিশনার হাসিব আজিজ, মোসলেহ উদ্দিন আহমদ ও ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

কমিশনার হাসিব আজিজ, মোসলেহ উদ্দিন আহমদ ও ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা চলছে। যে কোনো মুহূর্তে নতুন ডিএমপি কমিশনারের নাম ঘোষণা করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান কমিশনারের স্থলাভিষিক্ত হতে কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্যদের তালিকায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পরই নতুন ডিএমপি কমিশনারের নাম চূড়ান্তভাবে জানা যাবে বলে জানা গেছে।

এর আগে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।

সাজ্জাত আলী তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!