× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৫১ পিএম

পুনঃভর্তি ফি নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৫১ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

সারা দেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়, তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতি বছর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের আদেশ অমান্য করে এ ধরনের ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।

এছাড়া এমপিও বিষয়ে তিনি উল্লেখ করেন, এর আগে যাচাই-বাছাই হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা শেষে এ ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

রাজধানীর সাত কলেজ সম্পর্কেও মন্ত্রী জানান, এখনো নথি দেখার সুযোগ হয়নি। একটি কমিটি করে পর্যালোচনা করা হবে এবং পরে বিস্তারিত জানা যাবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহি জোরদারের উদ্দেশ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা’ প্রকাশ করেছে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!