× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:২২ পিএম

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় : আইনমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:২২ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়। এই পথ অনুসরণ করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের স্বার্থ যেমন দেখতে হয়, তেমনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে বিচার বিভাগের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা মন্ত্রণালয়ের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিচার বিভাগকে নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বিচারকদেরও স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মো. আসাদুজ্জামান বলেন, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানকে যদি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন না করি, তবে তা এক সময় ধ্বংসের পথে চলে যায়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান বক্তব্য রাখেন।

রূপালী বাংলাদেশ

Link copied!