× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:১৮ পিএম

বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীতে এটিএম বুথের পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। রোববার (১ মার্চ) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকদের প্রতি লিটার পানি কিনতে গুনতে হবে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ), যা আগে ছিল ৮০ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ২০ পয়সা।

ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সংস্থাটির ‘কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় মূল্য সমন্বয়ের প্রস্তাব অনুমোদিত হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি জারি করা আদেশের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।

ওয়াসা সূত্রে জানা গেছে, এটিএম বুথগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাব এবং অপারেশন ও মেইনটেন্যান্স খরচ বেড়ে যাওয়াও সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে ২০২৩ সালের ১ আগস্ট একই সেবার মূল্য ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। প্রায় আড়াই বছরের মধ্যে আবারও বাড়ল এই সেবার দাম।

রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপিত ওয়াসার এটিএম বুথগুলো থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করেন কয়েক লাখ গ্রাহক। নতুন মূল্য কার্যকর হওয়ায় এখন থেকে তাদের প্রতি লিটার পানির জন্য অতিরিক্ত ২০ পয়সা বেশি পরিশোধ করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!