× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:২৩ পিএম

ঈদযাত্রার টিকিট কাটতে বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:২৩ পিএম

টিকিট কাটতে বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। ছবি : সংগৃহীত

টিকিট কাটতে বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। ছবি : সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই টিকিট নিশ্চিতের জন্য রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিড় করছে মানুষ। নারী-পুরুষের জন্য রাখা হয়েছে আলাদা লাইন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ মার্চের বাসের টিকিট বিক্রি শুরু হয়। পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের আগাম টিকিট বিক্রি চলবে। 

আর অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে ঘরমুখো মানুষের। ১৭ মার্চ পর্যন্ত সিট দেখালেও ১৮ মার্চ রাত ৮টার পর বিক্রি বন্ধের তথ্য নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।


 
এদিকে ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভার জটিলতা এড়াতে দুই শিফটে বিক্রি চলছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চল এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চল।
 
রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত। আর যাত্রা শুরু হবে ১৩ মার্চ।

রূপালী বাংলাদেশ

Link copied!