× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০১:৫২ পিএম

হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০১:৫২ পিএম

সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি - সংগৃহীত

সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি - সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় বেশকিছু অসংগতির কারণে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।

ঢাকা মেডিকেলে পুরাতন ভবনের বেশ কিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ ও নার্সদেরও অপ্রতুলতা রয়েছে।

তিনি বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে নাএমন কমপ্লেইন রয়েছে। একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না। অ্যানেসথেশিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বেডশিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এ জন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেওয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেব। সারা দেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।

তিনি বলেন, আজ আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!