মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যপ্রাচ্যগামী ৩৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ নিয়ে আজ ৩৪টিসহ ৬ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েতগামী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট।
এর আগে, উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধি-নিষেধ দেওয়ায় ঢাকা থেকে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেবিচক-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ বাতিল করা হলো ৩৪টি। সব মিলিয়ে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন