× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৫:১৪ পিএম

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৫:১৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। এর মধ্যে ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান রয়েছে। তালিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও মরণোত্তরভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা, নারী শিক্ষা এবং দেশ গঠনে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এ বছর ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত অবদানের স্বীকৃতি হিসেবে মোট ২০টি পুরস্কার প্রদান করা হবে।

সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করে থাকে। মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি, পল্লি উন্নয়ন, সমাজসেবা, জনপ্রশাসন এবং গবেষণা-প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হবে।

প্রতি বছর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!