× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:৩৬ পিএম

জাঁকজমকপূর্ণ ইফতার থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:৩৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বড় পরিসরে ইফতার আয়োজন করা হবে না। তবে কূটনীতিক এবং এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বৃহস্পতিবার (৫ মার্চ) আতিকুর রহমান রুমন জানান, ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে এই দুটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের এবং ১০ মার্চ গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে যমুনায় ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে।

সাধারণত প্রতি বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার আয়োজন করা হয়ে থাকে। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেশিরভাগ দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাসভবনেই ইফতার করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!